ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রামগতিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

লক্ষ্মীপুরের রামগতিতে মহিউদ্দিনের বাড়ির সদ্য বসানো নলকূপ থেকে পানি ও গ্যাস বের হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সদ্য বসানো একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে। আগুন ধরিয়ে দিলে জ্বলে উঠছে সেই গ্যাস। এমনকি নলকূপে কোনো চাপ না দিয়েই পানি বের হচ্ছে। উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রূপালী কলোনি এলাকার মহিউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে মহিউদ্দিন বলেন, ‘কয়েকদিন আগে বাড়ির আঙিনায় নলকূপটি বসাই। মাটির গভীরে ৫০ থেকে ৬০ ফুট পাইপ দিয়ে টিউবওয়েল বসানোর পর থেকে পানির সঙ্গে বুদ্‌বুদসহ গ্যাস উঠছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি ধরলে দাউদাউ করে আগুন জ্বলছে। পানি তোলার জন্য কল চাপতেও হয় না।’

চরগাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, চরলক্ষ্মী ৬ নম্বর ওয়ার্ডের রূপালী কলোনির মহিউদ্দিনের বাড়িতে বসানো নলকূপ থেকে গ্যাস উঠছে বলে তিনি শুনেছেন। এ খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন আশপাশের শত শত মানুষ ওই বাড়িতে নলকূপের পাশে ভিড় করছেন।

স্থানীয় বাসিন্দা মো. শাকিল জানান, মহিউদ্দিনের বাড়িতে বসানো টিউবওয়েলে কোনো ধরনের চাপ না দিয়েই পানি ও গ্যাস উঠছে। সেখানে আগুন জ্বালানোয় দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। প্রতিদিন শত শত মানুষ ওই বাড়িতে এসে ভিড় করছেন বলেও জানান তিনি।

শাকিল আরও বলেন, এর আগেও ওই বাড়ির কাছাকাছি একটি নলকূপ থেকে কয়েক মাস ধরে এভাবে গ্যাস উঠত। পরে নলকূপটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দীন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ

রামগতিতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

প্রকাশের সময়ঃ ০৮:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬