ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে সমর্থন চাওয়া নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী নিরাপদ পানির সংকট, নতুন ৮৭৪টি উৎস স্থাপনের পরিকল্পনা তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু: ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় চাঁদার দাবিতে ডায়াগনস্টিক সেন্টারে হামলা, হুমকিতে ফের চালু ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর, আবেদন ১১ নভেম্বর ফার্মগেটে বাসে, পোস্তগোলা ব্রিজে রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন বিষাক্ত বাতাসে বিপর্যস্ত দিল্লির জীবন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, জাকিয়া সুলতানা, কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী আহত, কুষ্টিয়া থানাপাড়া

টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়েছিল সে। এ সময় পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায় এক কিশোর। শরীরের বিভিন্ন স্থানে একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। হামলার পুরো দৃশ্য ধরা পড়েছে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায়।

সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত কিশোরের নাম ইমন। সে শহরের মজমপুর এলাকার বাসিন্দা।

গুরুতর আহত জাকিয়াকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। তার বাবা জাকারিয়া হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দা। একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেস্ট পরীক্ষা শেষে বাড়ি ফেরে জাকিয়া। বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া ইমন তার ওপর হামলা চালায়। কালো শার্ট পরা ইমন পেছন থেকে এসে ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

জাকিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে স্থানীয়রা জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা ১টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উত্ত্যক্ত করার অভিযোগ পরিবারের

জাকিয়ার পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। কোচিংয়ে পড়ার সময় থেকেই সে জাকিয়াকে বিরক্ত করত। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য উত্ত্যক্ত করা বন্ধ ছিল।

জাকিয়ার পরিবারের ধারণা, অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদী হয়ে চলবে না চিত্রা এক্সপ্রেস, ক্ষুব্ধ নাগরিক সমাজ

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য

প্রকাশের সময়ঃ ০৯:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬