ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি গ্রামবাসী ও বিএনপি নেতার উদ্যোগে নতুন ঘর পেলেন অসহায় অপেজান হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল রাজধানীসহ সারাদেশে বেড়েছে লোডশেডিং, বিদ্যুৎ ঘাটতি ১,৯০০ মেগাওয়াটের বেশি দেশে বাড়ছে ‘কুশ’ মাদকের বিস্তার, থাইল্যান্ডকেন্দ্রিক ত্রিদেশীয় চক্রের সন্ধান জয়পুরহাটে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ১৯ স্মার্টফোন ও ১ হাজার সিম কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ চুয়াডাঙ্গায় দুই পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে ২ বছরের কারাদণ্ড সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি, কেনাকাটা শেষ করেই কুমিল্লার প্রবাসীর মৃত্যু বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের প্রচারণা, ‘তৌহিদী জনতা’ কারা খতিয়ে দেখছে প্রশাসন

নান্দাইলে জাতীয় পার্টির ৩১ নেতাকর্মীর গণপদত্যাগ

বোরহান জেনিফ, নান্দাইল প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয় পার্টির ৩১ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হাসনাত মাহমুদ তালহা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ৯ অক্টোবর নান্দাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হাসমত মাহমুদ তারিককে আহ্বায়ক করে ৮৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সালাউদ্দিন মুক্তি ও যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান আরজু।

সাবেক সভাপতি মো. হাসনাত মাহমুদ তালহা বলেন,
জাতীয় পার্টির কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে আদর্শ ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে দলীয় নীতিগত সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের সঙ্গে আমরা একমত নই। তাই ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়েই আমরা ৩১ জন নেতাকর্মী পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেছিলাম। পদত্যাগের পরও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে আমাদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় আমরা বিস্মিত। এ কারণে আমাদের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।”
ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যতদিন বেঁচে থাকব, মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বিএসটিআইয়ের ৮৭১ লাইসেন্সধারী প্রতিষ্ঠান, জনবল সংকটেও চলছে নজরদারি

নান্দাইলে জাতীয় পার্টির ৩১ নেতাকর্মীর গণপদত্যাগ

প্রকাশের সময়ঃ ০৩:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫