ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ

পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ যুবলীগ নেতা আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলিসহ শামীম আহমেদ নাসির নামে এক যুবলীগ নেতা আটক হয়েছনে

আটককৃত নাসির উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়ির মুক্তিযোদ্ধা মকবুল আহমেদের ছেলে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শুক্রবার মধ্যরাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাসান মোল্লার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শামীম আহমেদ নাসিরের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে যুবলীগ নেতা নাসিরকে আটক করা হয়।

শনিবার, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ উনকোট থেকে শুক্রবার রাতে নাসিরকে আটক করা হয়েছে। শনিবার সকালে তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ যুবলীগ নেতা আটক

প্রকাশের সময়ঃ ০৫:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫