ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের ১০ বছরের কারাদণ্ড নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্ট মা, পরিবারের নিরাপত্তা চাইলেন ১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত

মধ্য রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বার) দিবাগত রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে গ্রামীণ ব্যাংকের ডিবুয়াপুর শাখার একটি পুরাতন গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। যার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বাসিন্দারা জানান, আনুমানিক রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে ব্যাংকের গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। টের পেয়ে ব্যাংকে কর্মরত কয়েকজন দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট তাপস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ বিষয়ে ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, রাতে সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে পানি এনে আগুন নিভাই। এরপর পুলিশকে ফোন করি। এখানে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমি অভিযোগ দায়ের করতে সদর থানায় এসেছি।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা এ বিষয়ে পরে কথা বলছি।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও যাবেন মির্জা ফখরুল

মধ্য রাতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশের সময়ঃ ০৫:১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫