ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা ৫ হাজার ৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই ও সহযোগী গ্রেপ্তার একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ- আবেদন শুরু ২ সেপ্টেম্বর মাগুরার আলোচিত শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ রংপুরে চার খুন-ময়নাতদন্তে মিলল শ্বাসরোধের আলামত দুদকে অভিযোগ দিয়ে নিজেই এখন মামলার আসামি রাজশাহীর ভুবন মোহন পার্কে জুয়ার আসরে অভিযান- গ্রেপ্তার ১০ দুই দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের স্মারকলিপি

ঈশিতার জীবনের প্রথম রোজগার ৬৪ টাকা

অভিনেত্রী ঈশিতা।

অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতার জীবনের প্রথম রোজগার ৬৪ টাকা। সেটি বিটিভির একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার সুবাদে পেয়েছিলেন।জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বের অতিথি হয়ে এমন আরো অনেক অজানা ও মজার সব গল্প শোনালেন অভিনেত্রী।মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ ১৩ ডিসেম্বর, শনিবার রাত ৮টায় প্রচার হবে এই পর্বটি।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পর্বে রুমানা রশীদ ঈশিতা জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। এ সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা।জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, ‘আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যাংকে ছিলেন সে সময়। ব্যাংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়।শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো। ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো।’ঈশিতা বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণেই অনেক লোভনীয় নাটক-সিরিজ-সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে মনের মতো চরিত্র এবং স্ক্রিপ্ট পেলে যেকোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তিনি।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

জনপ্রিয় সংবাদ

১১ বছরের শিশুর সন্তানের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের ডিএনএ মিল

ঈশিতার জীবনের প্রথম রোজগার ৬৪ টাকা

প্রকাশের সময়ঃ ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫