ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আইনি অনুমোদন ছাড়াই চলছে প্রায় সাত শ স্লিপার বাস কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী ইবি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ২৪ শিক্ষার্থী ডেঙ্গু ঠেকাতে পৌরসভা টিম ৪ এর ঝটিকা অভিযান, সরানো হলো জমে থাকা পানি ফুটপাত কার, নগরবাসীর নাকি দখলদারের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক শিক্ষকদের সুযোগ-সুবিধায় সরকার কার্পণ্য করবে না: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষে যৌথ সভা করেছেন বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারকেরা। রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা পুনরায় চালুর দাবি জানান।
ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে। এসব পণ্যের আদান-প্রদান বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দেন। সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দপ্তর সম্পাদক এসবি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব রুহুল আমিন, মহদিপুর রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি জগন্নাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় ঘোষ, মহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস কুন্ডু ও সাবেক সাধারণ সম্পাদক ভূপ্রতি মন্ডল প্রমূখ। এছাড়া দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আইনি অনুমোদন ছাড়াই চলছে প্রায় সাত শ স্লিপার বাস

সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথসভা

প্রকাশের সময়ঃ ১২:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫