ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মধ্যরাতে তারেক রহমানের ফ্লাইট ছাড়বে: সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও থাকবেন।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নেতা বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন থেকে যাত্রা করবেন। আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতির পর সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন, ইনশাআল্লাহ।’

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে বর্তমানে তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

হাসপাতালে যাওয়ার পথে কুড়িল–পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনুষ্ঠানটি সংক্ষিপ্ত হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’

সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করে তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন। ভবিষ্যতে তিনি সেখানেই অবস্থান করবেন।

এদিকে একই দিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে, সরকার তা নিশ্চিত করবে।’

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মধ্যরাতে তারেক রহমানের ফ্লাইট ছাড়বে: সালাহউদ্দিন

প্রকাশের সময়ঃ ০১:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫