ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাইবান্ধা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই দিন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এ আদেশ জারি করেন।

জেলা প্রশাসন জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্বে, চলাকালে এবং পরে সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত—পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে থেকে শেষের দুই ঘণ্টা পর পর্যন্ত—প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে কোনো ধরনের সভা-সমাবেশ, বেআইনি জমায়েত, মিছিল, প্রচারণা বা বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ। তবে পরীক্ষা গ্রহণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ সালের লিখিত পরীক্ষা প্রথমে ২ জানুয়ারি নির্ধারিত ছিল। তবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা হওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন তারিখ ৯ জানুয়ারি নির্ধারণ করে। কেন্দ্র ও তারিখ অপরিবর্তিত রেখে পরীক্ষা সময় পরিবর্তন করে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বলেন, “পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি। পরীক্ষার বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করছি।”

এদিকে, জেলা প্রশাসনের কঠোর নির্দেশনার ফলে পরীক্ষাকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা সর্বোচ্চ রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশের সময়ঃ ০৭:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬