ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

পবিত্র রমজানে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

সংগৃহীত ছবি।

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। প্রতিবছরের মতো এবারও রমজানে নতুন সূচিতে ব্যাংক লেনদেন হবে। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

তবে অফিস পরবর্তী আনুষঙ্গিক কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে। আর লেনদেন করা যায় ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। 

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

রমজান মাসে সকাল ১০টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। সাধারণ সময়ে শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর আড়াইটা পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে।

রমজান শেষে আবার সাধারণ সময়ের সূচিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে লেনদেন ও অফিস চলবে। 

প্রতিবছর রমজান মাসে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো কেন্দ্রীয় ব্যাংকেরও অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কাজ সারতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্ত ব্যাংক লেনদেন নিষ্পত্তিও হবে নতুন সূচিতে।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

পবিত্র রমজানে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

প্রকাশের সময়ঃ ০১:৫২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬