ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঢাকা দুই সিটিতে বকেয়া ৪৭০ কোটি, বিশেষ বরাদ্দ চেয়েছে প্রশাসকরা

সংগৃহীত ছবি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে আগের প্রশাসনের সময়ে ৪৭০ কোটি টাকার কাজের বিল বকেয়া থেকে গেছে। যদিও কোষাগারে পর্যাপ্ত অর্থ নেই, প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অগ্রিম ওয়ার্ক অর্ডার দিয়ে রাখা হয়েছে।

গণ-অভ্যুত্থান ও নির্বাচনের অস্থিরতায় রাজস্ব আদায়ও কমে যাওয়ায়, সিটি করপোরেশন সচল রাখতে সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিশেষ বরাদ্দ চেয়েছেন নবনিযুক্ত দুই প্রশাসক।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকার দুই সিটি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা। বৈঠকে অর্থাভাব থাকা সত্ত্বেও, আসন্ন বর্ষা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় মশক নিধন এবং শহর পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দক্ষিণ সিটির প্রশাসক গণমাধ্যমকে জানান, আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা অসম্ভব।

দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, “বিগত ১৭ বছরে দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ৪২৫ কোটি টাকা লুটপাট করা হয়েছে। এখন দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল শূন্য।”

উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, “উত্তর সিটির তহবিলে মাত্র ২৫ কোটি টাকা রয়েছে। এই অর্থ দিয়ে দুই মাস কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব। অথচ পূর্ববর্তী সরকারের সময়ে ১ হাজার ৪০০ কোটি টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল।”

উভয় সিটির প্রশাসক জানান, অর্থের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। শিগগিরই খালের পানি প্রবাহ সচল করতে খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঢাকা দুই সিটিতে বকেয়া ৪৭০ কোটি, বিশেষ বরাদ্দ চেয়েছে প্রশাসকরা

প্রকাশের সময়ঃ ১২:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬