ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার
র‍্যাবের পৃথক অভিযানে হিমেল ও ইমন আটক

শিবগঞ্জে সালিশের জেরে হত্যাকাণ্ড: দুই আসামি গ্রেপ্তার

র‍্যাবের পৃথক অভিযানে হিমেল ও ইমন আটক।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দেওয়ান জায়গীর এলাকার মো. হিমেল (২৬) ও মো. ইমন (২৭)।

র‍্যাব-৫, সিপিসি-১ সূত্র জানায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে গত ১২ মার্চ রাত ১১টা ৪৫ মিনিটে শিবগঞ্জের একটি নার্সিং হোম এলাকা থেকে হিমেলকে এবং ১৩ মার্চ রাত ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইন্দ্রা মোড় এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ পৌরসভার কোর্ট বাজার এলাকার একটি কাউন্সিলরের অফিসে প্রায় দুই মাস আগে ঘটে যাওয়া একটি পারিবারিক ঘটনার আপোষ-মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে বাদী পক্ষ ও আসামি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাদী ও তার স্বজনরা সালিশ বৈঠক থেকে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পরে রাত সাড়ে ১০টার দিকে কোর্ট বাজারে ‘অভিলাস’ নামের একটি খাবার হোটেলের সামনে পাকা সড়কে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীপক্ষের পথরোধ করে। এ সময় লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে বাদীর বাবা আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আসমাউল (৪০) বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি শিবগঞ্জ থানার মামলা নম্বর-১৮, তারিখ ১০ মার্চ ২০২৬।

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

র‍্যাবের পৃথক অভিযানে হিমেল ও ইমন আটক

শিবগঞ্জে সালিশের জেরে হত্যাকাণ্ড: দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৩:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬