ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

রায়পুরে বিদ্যালয় ভবনের বিম ধসে ৩ শিক্ষার্থী আহত

গতকাল বৃহস্পতিবার উপজেলার ১০ নং ইউনিয়নে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিদ্যালয়ের ভবনের ছাদের বিম ধসে পড়ে ৩ জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

২ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ১০ নং ইউনিয়নে অবস্থিত জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সি সি টিভি ফুটেজে দেখা যায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় বিদ্যালয়ের একটি কক্ষের ছাদের বিম হঠাৎ করে ভেঙে পড়ে শিক্ষার্থীদের ওপর।

আহত শিক্ষার্থীরা হলেন, সামিয়া আক্তার, ঋতু বণিক ও সাদিয়া সুলতানা। তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, হঠাৎ করে শ্রেণিকক্ষের একটি অংশের বিম ভেঙে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৯৬ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে ৯৭ জন শিক্ষার্থী। আহত সবাই ওই শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাওসার বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। ইতোমধ্যে সংশ্লিষ্টদের মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

রায়পুরে বিদ্যালয় ভবনের বিম ধসে ৩ শিক্ষার্থী আহত

প্রকাশের সময়ঃ ০১:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬