ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে বিজ্ঞানমেলা- উদ্ভাবনী চিন্তায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির সৃজনশীল প্রয়োগ এবং তরুণ প্রজন্মের বৈজ্ঞানিক কৌতূহলকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এবারের মেলার প্রতিপাদ্য ছিল- “উদ্ভাবনী চিন্তায় বাংলাদেশ গড়বে বিজ্ঞান ও প্রযুক্তি”। এই প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল, রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর নানা সমাধান উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল কান্তি দাস, গৌরনদী প্রেসক্লাব-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির এবং উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি প্রকল্পগুলোর মধ্যে ছিল স্মার্ট কৃষি প্রযুক্তি, সোলার এনার্জি ব্যবহারের মডেল, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং পরিবেশ রক্ষায় উদ্ভাবনী উদ্যোগ। অনেক স্টলে দেখা গেছে বাস্তব জীবনের সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগ, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলা চলাকালে অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রয়াসের প্রশংসা করে বলেন, এই ধরনের আয়োজন ভবিষ্যৎ বিজ্ঞানী ও উদ্ভাবকদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজন একদিকে যেমন জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে এগিয়ে নিয়েছে, অন্যদিকে তরুণদের মধ্যে সৃজনশীলতা ও প্রযুক্তিমুখী চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত এমন বিজ্ঞানমেলার আয়োজন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম বিজ্ঞানমনস্ক হয়ে উঠবে এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে বিজ্ঞানমেলা- উদ্ভাবনী চিন্তায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন

প্রকাশের সময়ঃ ০১:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬