ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে শিশু নির্যাতনের ঘটনায় পুলিশ তদন্ত করছে। আহত শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশালের গৌরনদী উপজেলায় মাত্র তিন বছর বয়সী এক কন্যাশিশু গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছে। ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল শিকদারের বিরুদ্ধে এই জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৯ জুন) আছরের নামাজের পর উপজেলার বাউরগাতি গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত জালাল শিকদার পলাতক রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউরগাতি গ্রামের বাসিন্দা ও বিএম কলেজের ছাত্র রায়হান মীর জানান, শুক্রবার আছরের নামাজের পর মৃত আজাহার শিকদারের পুত্র জালাল শিকদার শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তার ওপর এই নির্যাতন চালায়। জালাল একাধিকবার বিবাহ করলেও বর্তমানে তার সঙ্গে কোনো স্ত্রী বসবাস করেন না। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌকির আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে শিশুটিকে রক্তাক্ত ও আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর সেই রাতেই তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

শনিবার (২০ জুন) বিকেলে শেবাচিমে চিকিৎসাধীন শিশুটির চাচি পাখি বেগম জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে তার আগেই শিশুটিকে বরিশালে পাঠানো হয়েছিল। পরে রাত প্রায় ৪টার দিকে অভিযুক্তকে আটকে রাখার খবরে ঘটনাস্থলে অভিযান চালানো হলে জানা যায়, সে আগেই পালিয়ে গেছে। তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। মামলা পাওয়ামাত্র কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

গৌরনদীতে ৩ বছরের শিশু নির্যাতনের শিকার, অভিযুক্ত ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল পলাতক

প্রকাশের সময়ঃ ১০:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬