ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে ‘দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগানকে ধারণ করে পথচলা শুরু করা জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে ছিল বৃক্ষরোপণ, আলোচনা সভা, কেক কাটা এবং বর্ণাঢ্য র‌্যালি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

এরপর কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন।

তিনি বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করে। দেশ রূপান্তর গত সাত বছরে সেই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবির। তিনি বলেন, “সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় সফলতা।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, নামোশংকরবাটি ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, এভারগ্রীন এইট্টিনাইন সংগঠনের সভাপতি আবু সাঈদ, নাজমুল আহসান ননি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, সাংবাদিক আসাদুল্লাহ ও মেহেদি হাসান সিয়াম, জেলা চা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দেশ রূপান্তর তার সাত বছরের পথচলায় দেশ-জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্যপ্রবাহ নিশ্চিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

সার্বিক আয়োজনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে ‘দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

প্রকাশের সময়ঃ ১০:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬