ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ স্কুটি জব্দ গ্রেপ্তার-১ বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও মানবিক আবহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
রবিবার (২১ জুন) দুপুরে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাত্তর টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি একে এস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়ায়। একাত্তর টেলিভিশন দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।”
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম সঞ্চালনা করেন। বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক-এর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সফিকুল ইসলাম, দৈনিক মানবজমিন-এর উপজেলা প্রতিনিধি মো. ইমরান আলী, শিবগঞ্জ শিশু পুনর্বাসন কেন্দ্রের শিক্ষক গোলাম মোস্তফা এবং নারী উদ্যোক্তা ইসরাত জাহান ইভা।
বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও চ্যানেলটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মানবিক এই আয়োজন উপস্থিত অতিথি, সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম ছিলেন আপসহীন- মির্জা ফখরুল

এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে

চাঁপাইনবাবগঞ্জে একাত্তর টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময়ঃ ০৬:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬