ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস জুলাই হত্যাকাণ্ডের দুই বছর: ছয় মামলার রায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার (খন্দকার আবুল হাসনাত)

বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল হাসনাত (কিসমত খন্দকার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

ানা গেছে, গতকাল বিকেলে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার আফতাবনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা খন্দকার রিশাত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিসমত খন্দকারের মরদেহ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটীতে নিয়ে যাওয়া হবে। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়ে সেখানেই তাঁকে দাফন করা হবে।

দীর্ঘ কর্মজীবনে কিসমত খন্দকার দৈনিক মানবজমিন ও দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। মূলত অর্থনীতি বিটে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে এসেছেন তিনি।

পেশাগত জীবনে তিনি অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন। এ ছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও (ডিআরইউ) সদস্যপদ ছিল তাঁর। তাঁর মৃত্যুর খবরে সংগঠন দুটির শীর্ষ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি প্রকৃতির বৈচিত্র্যময় দৃশ্য ক্যামেরাবন্দি করার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনগুলোতে তিনি সুন্দরবনসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন আলোকচিত্র ধারণের উদ্দেশ্যে।

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

প্রকাশের সময়ঃ ০২:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬