ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন ট্রাভিসদের দেখে কৌশল সাজিয়েছিলেন হাসান, ৯ উইকেট নিয়ে ইতিহাস পুতিনের সঙ্গে বৈঠক, রাশিয়া সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং কনটেন্ট বানাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত রামিসাকে নিয়ে মাহবুবুল খালিদের গান, সঙ্গে সিঁথি-রাফসান-টুটুল সিরিজ বোমা হামলার ২১ বছর আজ ৩১ দফা বাস্তবায়নেই জুলাই আন্দোলনের সার্থকতা- অর্থমন্ত্রী ঘুমন্ত মেরুভল্লুককে হর্ন বাজিয়ে জাগিয়ে মোটা অঙ্কের জরিমানা বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বাবা-ছেলে ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির,উদ্ধার ১৮

ঢাকাসহ ২০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফাইল ছবি।

দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ মোট ২০টি অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সতর্কবার্তায় এসব তথ্য তুলে ধরা হয়।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন

ঢাকাসহ ২০ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশের সময়ঃ ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬