ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

“তথ্যপ্রবাহ সভ্যতার অক্সিজেন, তবে হতে হবে ‘পরিচ্ছন্ন’-তথ্যমন্ত্রী”

শনিবার (২ মে) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যপ্রবাহকে সভ্যতার জন্য অপরিহার্য উপাদান হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য শুধু অবাধ হলেই চলবে না, সেটি হতে হবে সঠিক ও নির্ভুল। তিনি বলেন, মুক্ত তথ্যের পাশাপাশি ‘পরিচ্ছন্ন তথ্য’ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।

শনিবার (২ মে) নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গে মন্ত্রী একটি উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রকে একটি গাড়ির সঙ্গে তুলনা করা যায়—যার মালিক জনগণ এবং চালক সরকার। চালকের ভুলত্রুটি হলে জনগণ প্রতিক্রিয়া জানায় এবং প্রয়োজনে পরিবর্তনও আনে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একটি সরকার পরিচালনা কেবল আবেগের বিষয় নয়; এটি একটি বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া। অতীত অভিজ্ঞতা, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই সঙ্গে ক্ষমতার ভেতরে থাকা নানা ঝুঁকি ও ‘ভাইরাস’ মোকাবিলায় রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন রয়েছে।

ডিজিটাল যুগের প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন এক তথ্য-পরিবেশে বড় হচ্ছে। এই বাস্তবতায় পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে সমন্বয় জরুরি। তিনি মনে করেন, তরুণরাই ভবিষ্যতের তথ্যব্যবস্থা ও গণমাধ্যমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য কাঠামো তৈরি জরুরি, যেখানে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমান চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

“তথ্যপ্রবাহ সভ্যতার অক্সিজেন, তবে হতে হবে ‘পরিচ্ছন্ন’-তথ্যমন্ত্রী”

প্রকাশের সময়ঃ ০৭:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬