ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক কক্সবাজারে চলন্ত স্লিপার বাসে আগুন, জানালার কাঁচ ভেঙে উদ্ধার যাত্রীরা নাটোরে অটোভ্যানে বাসের ধাক্কা, চাপা পড়ে চালক-যাত্রী নিহত হেসেছি, কেঁদেছি, আবেগে ভেসেছি: প্রথম কনসার্ট নিয়ে অপূর্ব দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের চরম দুর্ভোগ

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ফাইল ছবি।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৭ জুন। এদিন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনটি জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

সংসদ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয় গত ৩০ এপ্রিল। ওই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের বাজেট অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন অর্থবছরের বাজেট, উন্নয়ন পরিকল্পনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে অধিবেশনে বিস্তারিত আলোচনা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

জনপ্রিয় সংবাদ

অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

প্রকাশের সময়ঃ ০৬:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬