ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান চিরকুট লিখে গৃহবধূর মৃত্যু, মরদেহ রেখে স্বামী নিখোঁজ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত সিলেটে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ৩ অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই- অর্থমন্ত্রী যমুনার ২০ কেজির কাতল মাছ বিক্রি হলো ৪৬ হাজার টাকায় দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন ঝিনাইদহে গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ভাই নিহত, আহত অপরজন ৩ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বিজ্ঞানভিত্তিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তাশক্তিকে বিকশিত করার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে জেলা শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ মেলা চলবে বৃহস্পতিবার ও শুক্রবার।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আনুষ্ঠানিকভাবে  ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায়  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এ আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক সেমিনার-২০২৬। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিজ্ঞান অনুরাগী ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ ইয়াছিন আলী এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ আফজাল রাজন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, বর্তমান বিশ্বে  বিজ্ঞান ও প্রযুক্তিকে কেন্দ্র করেই এগোতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্ভাবন ও গবেষণাভিত্তিক শিক্ষা তরুণদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা ও উদ্ভাবনী কাজে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বিজ্ঞানের আলো শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, একটি যুক্তিনির্ভর, মানবিক ও সচেতন সমাজ গঠনের পথও সুগম করে। তরুণদের মধ্যে বিজ্ঞানচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশীয় সমস্যার টেকসই সমাধান বের করা সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিভিত্তিক মডেল ও গবেষণামূলক উপস্থাপনাগুলো দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরেন।

সংশ্লিষ্টরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভীতি দূর করে গবেষণামুখী মনোভাব গড়ে তুলবে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ আয়োজনে মেলায় ৩৫টি স্টল অংশ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

রেন্দ্র অঞ্চলে সেচে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে হাজার কোটি টাকার প্রকল্প- বিএমডিএ চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৪:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬