ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঈদের নতুন জামা এখন শুধু স্মৃতি, স্ত্রী-ছেলেকে হারিয়ে আহাজারি সুজনের বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ইবিতে নানা কর্মসূচি হাসিকে অস্ত্র বানানো এক কিংবদন্তি- জন্মদিনে হুমায়ূন ফরীদিকে স্মরণ পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ জাজিরায় ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু “জনগণের টাকায় উন্নয়ন, নাকি ফাঁকিবাজির উৎসব?”-জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশীদ কালকিনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন— নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। তারা পরস্পরের বন্ধু বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল। এ সময় নওগাঁ থেকে মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাহালুর বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন জানান, দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল। সংঘর্ষের পর তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করেন এবং পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ঈদের নতুন জামা এখন শুধু স্মৃতি, স্ত্রী-ছেলেকে হারিয়ে আহাজারি সুজনের

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশের সময়ঃ ১২:৪১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬