ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
রাজশাহীতে

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে মানববন্ধন

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কথিতভাবে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা এবং ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীন কার্যক্রম নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গ্রাহক ও সমর্থকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক এবং এটি লাখো গ্রাহকের আমানতের ওপর প্রতিষ্ঠিত একটি আস্থার প্রতিষ্ঠান। তাই ব্যাংকের পরিচালনা ও কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের স্বকীয়তা ও স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে—এমন কিছু সিদ্ধান্ত নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বচ্ছ ও পেশাদার পরিচালনা নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের স্বার্থবিরোধী যেকোনো উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের প্রতি দমনমূলক আচরণের অভিযোগও উদ্বেগজনক। তারা এ ধরনের কার্যক্রম বন্ধ করে সংলাপ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় বিতর্কিত সিদ্ধান্তগুলো দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬