ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গুরুতর অসুস্থ মাগুরার ডিসি রাজু হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিআরডিবির ফলজ-বনজ চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাঙ্গনে মাদক প্রতিরোধে ডিএনসির জোরালো উদ্যোগ

গৌরনদীতে গাঁজাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড

মঙ্গলবার (১৬ জুন) গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ (হরিসেনা) এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষায় বরিশালের গৌরনদীতে আবারও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে প্রশাসন। মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ (হরিসেনা) এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে আটক হন ওই এলাকার বাসিন্দা বিকাশ চন্দ্র বালা (২৬)। তিনি বিপুল চন্দ্র বালার ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিকাশ চন্দ্র বালার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে আটক করা হয় এবং পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদক সেবনের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হতো এবং এলাকাতেও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আটকের পর গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

প্রশাসন আরও মনে করে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা মাদকের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও দৈনন্দিন কার্যক্রমের প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন ধারাবাহিক অভিযান তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন

গৌরনদীতে গাঁজাসহ আটক যুবকের এক বছরের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৮:০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬