ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গুরুতর অসুস্থ মাগুরার ডিসি রাজু হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিআরডিবির ফলজ-বনজ চারা বিতরণ
‘জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাঙ্গনে মাদক প্রতিরোধে ডিএনসির জোরালো উদ্যোগ

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে শিক্ষাঙ্গনকেই সবচেয়ে কার্যকর প্রতিরোধের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেই লক্ষ্য বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কার্যক্রম আরও গতিশীল করতে শিক্ষক ও প্রশিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

“জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোমাল জাকারিয়া, জেলা জামায়াতের আমির মো. আবুজার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।

স্বাগত বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে বিপথে নিয়ে যেতে পারে। তাই শিক্ষার্থী পর্যায় থেকেই সচেতনতা তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই ধূমপানের মাধ্যমে তরুণদের মাদকের প্রতি আগ্রহ তৈরি হয়। ফলে ধূমপান ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস রোধে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সতর্ক ও সচেতন ভূমিকা পালন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের শুধু পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতেও কাজ করতে হবে।

তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, প্রতিদিনের অ্যাসেম্বলিতে মাদকবিরোধী শপথ পাঠ, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ কার্যক্রম বৃদ্ধি এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটির নিয়মিত সভা আয়োজন এবং মাসিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের তথ্যভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেন তিনি।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও প্রশিক্ষকদের মাধ্যমে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আয়োজকদের আশা, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

‘জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাঙ্গনে মাদক প্রতিরোধে ডিএনসির জোরালো উদ্যোগ

প্রকাশের সময়ঃ ১১:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬