ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায় গণহত্যার ঘটনায় আ.লীগ প্রত্যক্ষ, ভারত পরোক্ষভাবে দায়ী-রাশেদ প্রধান ‘জুলাই শহীদদের জন্য কী করেছেন?’-ইশরাকের প্রশ্নের জবাবে যা বললেন সারজিস আলম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা সাংবাদিকের ওপর বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীর হামলা- প্রতিবাদে মানববন্ধন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, পাওয়ার টিলারচালক যুবকের প্রাণহানি

নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন, ২০২৬) দুপুর সাড়ে বারোটায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে সশরীরে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা সংঘটিত হয়। ঘটনার দিন বিকেলে শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। সেই সুযোগে প্রতিবেশী অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে প্রলোভন দিয়ে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে নির্যাতন করে।
পরে শিশুটির শারীরিক অবস্থা ও কান্নাকাটি দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। এরপর শিশুর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শুরু হয় এবং পরবর্তী সময়ে সরকারি গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে মামলার আইনজীবী বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেই নীতির আলোকেই আজকের এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার যথার্থ বিচার পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রায় ঘোষণার পর কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৬:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬