ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রাজপথের সংঘাতের প্রভাব শুধু সড়কেই সীমাবদ্ধ ছিল না মায়ের উদ্দেশে শেষ চিঠি লিখেই আন্দোলনে যান আনাস জুলাই হত্যাকাণ্ডের দুই বছর: ছয় মামলার রায় মালয়েশিয়ায় তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার, সহকর্মী বাংলাদেশি গ্রেপ্তার ‘ছাত্রদলের মাস্তানি সহ্য করা হবে না’-সংবাদ সম্মেলনে শিবির সভাপতি নূরুল কলেজে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত, হাইকোর্টের রুল
চাঁপােইনবাবগঞ্জে

নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাত শিল্পে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেমিনার

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

দেশের আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ উপায়ে আম উৎপাদন, সঠিক পদ্ধতিতে পরিবহন ও আধুনিক বিপণন ব্যবস্থার পাশাপাশি আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে জেলার কৃষি খাতের কর্মকর্তা, গবেষক, আম চাষি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হলে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনের কোনো বিকল্প নেই। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, সঠিক সময়ে পরিচর্যা, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ, উন্নত পরিবহন ব্যবস্থা এবং মানসম্মত সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম আরও বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প যেমন জুস, পিউরি, শুকনো আমসহ বিভিন্ন মূল্য সংযোজন পণ্য উৎপাদনের সুযোগ বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে নতুন শিল্প গড়ে উঠবে এবং তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম শুধু একটি কৃষিপণ্য নয়, এটি জেলার ঐতিহ্য ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা, আধুনিক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের মাধ্যমে আমের বাজার আরও সম্প্রসারণ করা সম্ভব।

তারা আরও বলেন, নিরাপদ আম উৎপাদন ও আমভিত্তিক শিল্পের বিকাশ ঘটলে একদিকে দেশের অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি জেলার হাজারো তরুণের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সেমিনারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, কৃষক ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে নিরাপদ উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে আধুনিক ও টেকসই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চাঁপােইনবাবগঞ্জে

নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাত শিল্পে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেমিনার

প্রকাশের সময়ঃ ০৯:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬