ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায়
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান

পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত পুকুর থেকে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ছবি: দৈনিক অধিকার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সফল অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে মোট ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৯ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহলদল মাঠে নামে। অভিযানটি পরিচালিত হয় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকায়, সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে।

অভিযানকালে স্থানীয় সেতরুল হাজীর পরিত্যক্ত একটি পুকুরে তল্লাশি চালিয়ে কোনো মালিক ছাড়াই রাখা ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত পণ্যগুলো প্রচলিত বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি নিরন্তর দায়িত্ব পালন করে যাচ্ছে এবং সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সক্রিয় ভূমিকা স্থানীয় জনমানুষের কাছে প্রশংসা পাচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান

পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ

প্রকাশের সময়ঃ ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬