ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড: বন্ধ ছিল চারটি সিঁড়ির গেট, প্রাণ বাঁচাতে ভাঙতে হয় তালা নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ মামুন খালেদসহ স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম, কেডিএর ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ভারত-বাংলাদেশ পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাল ৪৭ লাখ লিটার ডিজেল

ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিথুন-রাফিজ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে থাকা মাসুদ রুমি মিথুন ও রাফিজ আহমেদ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১১-১২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুদ রুমি মিথুন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাফিজ আহমেদ। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার পারভেজ।

বুধবার (৮ জুলাই) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মোঃ আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মোঃ আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মোঃ মেহমুদ হাসান উৎস, মোঃ আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মোঃ আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মোঃ সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সদস্য সচিব রাফিজ আহমেদ বলেন, সবার আগে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান, আইনমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে গণতন্ত্র সুরক্ষা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, আইনমন্ত্রী ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। পাশাপাশি আগামী দিনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ

ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে মিথুন-রাফিজ

প্রকাশের সময়ঃ ১০:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬