ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার এবং বিজিবিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যাতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের এই আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ প্রাণ হারান। একই দিনে দেশের আরও বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আন্দোলনকারীর মৃত্যু হয়। পরবর্তীতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে, যা এখন সারাদেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে পালিত হয়ে থাকে। দিবসটি উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

প্রকাশের সময়ঃ ০১:২৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬