ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের, আহত আরও দুই নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ
রাজশাহীতে

জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের ফুলেল শ্রদ্ধা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) আয়োজনে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই শহিদ দিবস-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়স্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মহান জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি এ সময় গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসক। এরপর শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাও ফুল দিয়ে স্মরণ করেন তাদের প্রিয়জনদের আত্মত্যাগ। এ সময় শহিদদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করার পাশাপাশি জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করেন প্রশাসক রিটন। এছাড়া রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিবসটি স্মরণে বাদ যোহর নগরীর সোনাদীঘি জামে মসজিদ, নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সকল মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনায় এসব দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের দেশব্যাপী অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে

জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের ফুলেল শ্রদ্ধা

প্রকাশের সময়ঃ ১২:১৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬