ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের পণ্যে নতুন বাজার, বেরোবি শিক্ষার্থীদের উদ্যোগ ‘কারুকুঞ্জ’ বিয়েবাড়িতে মাংস কম দেওয়ার জের, অতিথিদের সংঘর্ষে আহত ইবিতে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ- মুখ খুললেন ঐশী ইবির জুলাই-৩৬ হলে সহপাঠীদের ব্যক্তিগত ছবি পাঠানোর অভিযোগ মহেশখালীর সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা নদী দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের জন্য পরিপত্র জারির নির্দেশ- হাইকোর্ট হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রেমিকার বিয়ের দিন নিভে গেল এক তরুণের স্বপ্ন- ফেসবুকে শেষ বিদায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে জব্দ হওয়া ভারতীয় নেশাজাতীয় সিরাপ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বুধবার (২৯ জুলাই) রাত ১টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ হওয়া ৯৪ বোতল ভারতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ৫৩ বিজিবি সূত্র জানায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৯৯ বোতল নেশাজাতীয় সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনাটি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ অন্যান্য চোরাচালান রুখতে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে একটি চক্র- প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ জব্দ

প্রকাশের সময়ঃ ০৩:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬