ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি রাসূল (সা.)-এর জীবন ছিল সুশৃঙ্খল ও মানবতার অনন্য দৃষ্টান্ত: নুরুল ইসলাম সাদ্দাম চুয়াডাঙ্গায় সাবেক শিবির সভাপতি আরিফুলের ওপর হামলা, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কালিয়াকৈরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা মোরেলগঞ্জে সড়কে ফেলে যাওয়া শিশুকে বাবার কাছে হস্তান্তর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেফতার মির্জা ফখরুলকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন সাজিদ হত্যা: ১৩ মাসেও খোলা যায়নি মোবাইলের লক, তদন্তে নেই দৃশ্যমান অগ্রগতি

সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১২৩৬ Time View

সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাটোরের সিংড়ায় নিখোঁজের একদিন পর আনোয়ার হোসেন (৩৪) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের ভোগা বসন্তপুর সড়কের পানাগাড়ি এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাছপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে আনোয়ার হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে সোমবার থানায় তার নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ করা হয়।

এর কয়েক ঘণ্টা পর ভোগা বসন্তপুর সড়কের পানাগাড়ি এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আনোয়ার হোসেনের বলে শনাক্ত করে।

নিহতের মামা আব্দুর রাজ্জাকের দাবি, প্রায় তিন লাখ টাকা মূল্যের ইজিবাইকটি নেওয়ার উদ্দেশ্যেই আনোয়ারকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ২,১৪৪ মামলা, ডাম্পিং ৫০৬ গাড়ি

সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬