ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক সজিব নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৫ Time View

সৌদি আরবের জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার যুবক মো. সজিব

সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। 

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত বাংলাদেশি আল আমিন তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজিব। প্রবাসে কর্মরত অবস্থায় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। বাগড়া গ্রামেও সৃষ্টি হয়েছে শোকের পরিবেশ। 

সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করতে চান স্বজনরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার যুবক সজিব নিহত

প্রকাশের সময়ঃ ০৬:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬