ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইটি কোম্পানির আড়ালে এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, ধানমন্ডিতে যুবক আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৯১ Time View

নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার অভিযোগে ধানমন্ডি থেকে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।

আইটি কোম্পানির আড়ালে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য, লাইভ লোকেশন, কললিস্টসহ ব্যক্তিগত তথ্য কেনাবেচার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থেকে ফজলে রাব্বি খান (২৭) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি-২ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ফজলে রাব্বি খান কদমতলী থানার মেরাজনগর বি ব্লকের বাসিন্দা মোক্তার আহমেদের ছেলে। তিনি অনলাইনে ‘টেক ডিফেন্ডারস হাব’ (Tech Defenders Hub) নামে একটি আইটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন বলে জানা গেছে।

এসআরবির দাবি, প্রতিষ্ঠানটির মাধ্যমে সাইবার নিরাপত্তাবিষয়ক কোর্স বিক্রি করা হলেও এর আড়ালে রাব্বি নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া বিভিন্ন নারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয় দেখিয়ে তাঁদের ব্ল্যাকমেইল করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসআরবি-২-এর কমান্ড অফিসার নয়মুল হাসান বলেন, অনলাইনে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে এসআরবি কাজ করছে। এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাব্বিকে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

আইটি কোম্পানির আড়ালে এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, ধানমন্ডিতে যুবক আটক

প্রকাশের সময়ঃ ০২:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬