ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ? জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২৮৭ Time View

ফরিদপুরে ইজিবাইক চালক বিশ্বনাথ সরকার হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই।

যশোরের চৌগাছায় ট্রাকের চাপায় নুরুল আলম লুৎফর (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চৌগাছা পৌর শহরে ইসলামী ব্যাংকের শাখার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত নুরুল আলম লুৎফর চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম রফি উদ্দিনের ছেলে। তিনি উপজেলার কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আলম একটি ভ্যানে করে চৌগাছা পৌর শহরের ভেতর দিয়ে যাচ্ছিলেন। পথে ইসলামী ব্যাংকের চৌগাছা শাখার সামনে পৌঁছালে একটি ট্রাক তাঁর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তা: প্রশ্ন করাই কি অপরাধ?

চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত

প্রকাশের সময়ঃ ০৩:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬