ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

গাজায় হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২৭২ Time View

গাজায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক শাখার এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ব্যক্তির নাম মোমেন আহমাদ সালামেহ আয়। তিনি হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে দাবি করেছে ইসরায়েল।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে তাঁর নিহত হওয়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় চলমান সহিংসতা ও হামলার কারণে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

গাজায় হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

প্রকাশের সময়ঃ ০২:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬