ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল ইউনিটে ভয়াবহ আগুন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১২৮৪ Time View

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কেমিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরিস্থিতি মোকাবিলায় আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর আউচপাড়ায় স্কুইব রোডসংলগ্ন কারখানাটিতে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটির পূর্ব পাশে পার্ল প্রিন্স গার্মেন্টস এবং পশ্চিম পাশে হারনেস্ট কারখানা রয়েছে। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আগুনের ঝুঁকি এড়াতে পাশের বস্তির বাসিন্দারা নিজেদের মালামাল সরিয়ে নিচ্ছেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের বিস্তার ঠেকাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। আগুনের কারণে আশপাশের শিল্পপ্রতিষ্ঠান ও বসতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে শিল্পনগরীর স্কুইব রোড, যা বেক্সিমকো রোড নামেও পরিচিত, দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কেমিক্যাল ইউনিটে ভয়াবহ আগুন

প্রকাশের সময়ঃ ১২:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬