ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

ঢাকা-১৫ আসনে নাগরিকদের প্রত্যাশা শুনলেন শফিকুর রহমান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১০:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১২৫৯ Time View

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দা, মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি ও মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্থানীয় সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় এসব মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে আসনটির ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করেন শফিকুর রহমান। এ ছাড়া বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

একই দিন ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতার সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শফিকুর রহমান। এ সময় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

মতবিনিময় সভাগুলোতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

ঢাকা-১৫ আসনে নাগরিকদের প্রত্যাশা শুনলেন শফিকুর রহমান

প্রকাশের সময়ঃ ১০:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬