ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২৫২ Time View

গাজার শিশুদের জরুরি চিকিৎসায় সহায়তার জন্য ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী।

যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। সংগৃহীত অর্থ জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে শিশুদের অন্যত্র সরিয়ে নেওয়ার কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হামজা এ তথ্য জানান। তহবিল সংগ্রহের উদ্যোগে সহযোগিতা করায় লন্ডনভিত্তিক ক্রীড়া ও কমিউনিটি সংগঠন নুজুম স্পোর্টসকে ধন্যবাদ জানান তিনি।

হামজা লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’

লন্ডনে আয়োজিত এই উদ্যোগে অংশ নেওয়া, অনুদান দেওয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। হামজার ভাষ্য, এই আয়োজন সফল করতে নুজুম স্পোর্টস অসংখ্য ঘণ্টা সময় দিয়েছে এবং নিরলস পরিশ্রম করেছে।

জরুরি চিকিৎসায় ব্যয় হবে সংগৃহীত অর্থ

হামজা জানান, সংগৃহীত অর্থ গাজার শিশুদের জরুরি সহায়তায় কাজ করা ‘চিলড্রেন নট নাম্বার্স’ সংগঠনের কার্যক্রমে ব্যয় করা হবে। বিশেষ করে যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য গাজার বাইরে স্থানান্তর প্রয়োজন, তাদের সেই ব্যবস্থা করতে অর্থের পুরোটা ব্যবহার করা হবে।

তিনি বলেন, গাজার অনেক শিশুর বেঁচে থাকার জন্য উন্নত চিকিৎসার উদ্দেশ্যে অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি। এসব শিশুর চিকিৎসার ব্যবস্থা করতেই তহবিলের অর্থ ব্যয় করা হবে।

হামজা আরও বলেন, অল্প সময়ের মধ্যে এত অর্থ সংগ্রহ করতে পেরে তিনি বিনীত ও কৃতজ্ঞ। তবে গাজার মানুষের দুর্ভোগের তুলনায় তাঁদের এই অবদান খুবই সামান্য বলেও মন্তব্য করেন তিনি।

‘এখনো অনেক কিছু করার বাকি। তবে প্রতিটি প্রচেষ্টা, তা যত ছোটই হোক না কেন, পরিবর্তন আনতে পারে’—বলেন হামজা।

শেষে গাজার মানুষের কষ্ট লাঘব, তাঁদের শক্তি ও ধৈর্য দান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন বাংলাদেশ জাতীয় দলের এই ফুটবলার।

কে এই হামজা চৌধুরী?

ইংল্যান্ডে জন্ম নেওয়া পেশাদার ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও রাইট-ব্যাক পজিশনেও দায়িত্ব পালন করতে পারেন।

ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ফুটবলের পাশাপাশি বিভিন্ন মানবিক ও দাতব্য উদ্যোগেও অংশ নিচ্ছেন এই খেলোয়াড়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

গাজার শিশুদের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি অনুদান সংগ্রহ হামজার

প্রকাশের সময়ঃ ০৫:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬