ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি ২০২৭ বিশ্বকাপের টিকিটের আবেদন ১২ কোটি ছাড়াল, ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ আগ্রহ গাজায় তথ্য বিকৃতির কথা স্বীকার করলেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক মুখপাত্র ঢাকার আগারগাঁও থেকে গ্রেপ্তার সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস জামিনে মুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান, ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জামায়াত শ্রীনগরে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সিএনজিচালক, গাড়ি জব্দ

ইসরাইলে ইহুদি-আরবের যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২৩৮ Time View

তেল আবিবে ইহুদি ও আরবদের অংশগ্রহণে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রায় দুই হাজার মানুষ।

ইসরাইলে ইহুদি ও আরবদের অংশগ্রহণে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার মানুষ। তেল আবিবের রবিন স্কয়ারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজনৈতিক পরিবর্তন ও সবার জন্য সমতার দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি হাবিমা স্কয়ার থেকে শুরু হয়ে ইবন গাবিরোল প্রধান সড়ক দিয়ে রবিন স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ড্রাম বাজিয়ে পদযাত্রা করেন। তাঁদের হাতে ছিল ‘পরিবর্তনের জন্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে’ এবং ‘সবার জন্য সমতা’ লেখা বিভিন্ন ব্যানার ও পোস্টার।

এ সময় হিব্রু ভাষায় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘অংশীদারিত্ব ও সমতার শক্তিতে, আমরা এই সরকার পরিবর্তন করছি।’ অন্য একটি দল আরবি ভাষায় ‘শান্তি, স্বাধীনতা ও সামাজিক বিচার’ স্লোগান তোলে।

এর আগে জেরুসালেমের প্যারিস স্কয়ারেও একই দাবিতে তুলনামূলক ছোট পরিসরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য অনুষ্ঠিত ইসরাইলি পার্লামেন্ট নির্বাচনে কোনো একক দল বা জোট সরকার গঠনের মতো আসন পায়নি। নির্বাচনে ফিলিস্তিনি আরবদের দুটি দল মিলিয়ে ১৯টি আসন পেয়েছে।

এসব দলের সমর্থন পেলে সরকার গঠনের সমীকরণে পরিবর্তন আসতে পারে। এ প্রেক্ষাপটে ইহুদি ও আরবদের অংশগ্রহণে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

ইসরাইলে ইহুদি-আরবের যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬