ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, আটক ৩ দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও ৩ গ্রেফতার “অধিক দুধ, অধিক মাংস” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে খামারি প্রশিক্ষণ টাকার দেনা চাওয়ায় অধ্যক্ষের ঘুষি,ভাঙল কম্পিউটার অপারেটরের দুই দাঁত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট ৩ জুলাই দেশে আরও ১১ শিশুর মৃত্যু, বাড়ছে হাম আতঙ্ক চালককে মারধরের প্রতিবাদে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের অঙ্গীকার- প্রধানমন্ত্রী

টাকার দেনা চাওয়ায় অধ্যক্ষের ঘুষি,ভাঙল কম্পিউটার অপারেটরের দুই দাঁত

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকায় অবস্থিত প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ-এ এ ঘটনা ঘটে।

ঝালকাঠির নলছিটিতে টাকার পাওনা চাইতে গিয়ে কলেজ অধ্যক্ষের হামলার শিকার হয়েছেন একই প্রতিষ্ঠানের এক কম্পিউটার অপারেটর। অভিযোগ উঠেছে, অধ্যক্ষের ঘুষিতে ভুক্তভোগীর দুটি দাঁত ভেঙে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আহত কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ২০২৫ সালের কোরবানির পর তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। দীর্ঘ ৬-৭ মাস ঘোরানোর পর প্রায় তিন মাস আগে ওই টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে জানাজানি হলে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে দাবি তার।

ভুক্তভোগীর ভাষ্য, সোমবার তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে ধার নেওয়ার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন অধ্যক্ষ। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি তার মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে এবং মুখমণ্ডল রক্তাক্ত হয়ে যায়।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসা নিতে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আহত ওয়াহিদুজ্জামান।

এদিকে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। ঘটনাটি আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি দেখবেন।”

ঘটনার পর স্থানীয় শিক্ষা মহলে সমালোচনার ঝড় উঠেছে। শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা অটোচোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

টাকার দেনা চাওয়ায় অধ্যক্ষের ঘুষি,ভাঙল কম্পিউটার অপারেটরের দুই দাঁত

প্রকাশের সময়ঃ ০১:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬