ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে বিপুল অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭০ লাখ টাকার মাদক জব্দ, আটক ২ প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণ নিরাপত্তার অভাবে থেমে গেল চাঁপাইনবাবগঞ্জের সিয়ামসহ দুই জীবনের স্বপ্ন বড় এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ উপভোগে দর্শকদের ঢল “পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন” গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই

ইবির রাজস্ব বাজেট ১৮৮ কোটি ৪০ লাখ টাকা

২০২৬-২৭ অর্থবছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪০ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৮৭তম পূর্ণ কমিশন সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়। অনুমোদিত বাজেট অনুযায়ী, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা এবং ইউজিসির জন্য ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৯ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর হিসেবে এ বাজেটে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে ৯৪ হাজার ৬৮৮ টাকা বরাদ্দ পড়ছে। অর্থাৎ বছরে প্রতিটি শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ৯৪ হাজার ৬৮৮ টাকা ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব ব্যয় এবং ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

নতুন অর্থবছরে গবেষণা খাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউজিসি। গবেষণা কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং দ্বৈততা কমানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেট ও ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতের ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর করা হয়েছে। এতে ইউজিসির গবেষণা খাতে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। পাশাপাশি বৈদেশিক স্কলারশিপ খাতে ১২ কোটি টাকা যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ বেড়ে হয়েছে ২৩৮ কোটি টাকা।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, আবাসন সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চলমান উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ভবিষ্যতে আরও বড় বাজেট বরাদ্দ প্রয়োজন। তবে নতুন অর্থবছরে অনুমোদিত ১৮৮ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব বাজেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক কার্যক্রম এবং সামগ্রিক পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

প্রাচীন গৌড়ের ইতিহাসে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

ইবির রাজস্ব বাজেট ১৮৮ কোটি ৪০ লাখ টাকা

প্রকাশের সময়ঃ ১২:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬