ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা জুলাই চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান রাষ্ট্রপতির-সংসদে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল ও সমাবেশ সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ বজ্রাঘাতে মাঠেই ফুটবলারের মৃত্যু ‘ডিসেম্বরে দেশে এলে রাজপথেই দেখা হবে’- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ঐক্য ধরে রাখতে না পারলে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থান হতে পারে-ইবি উপাচার্য সিঙ্গেল মায়েদের স্বাবলম্বিতা ও বিহারী শিশুদের শিক্ষায় অনন্য সামাজিক উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের সাংবাদিকদের সাথে মতবিনিময়

২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএনসিসিআই)। সোমবার (১৫ জুন) চেম্বার ভবনের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, আসন্ন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে।
সভায় জানানো হয়, আগামী অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে, যা চলতি বছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বা প্রায় ১৮ দশমিক ৭ শতাংশ বেশি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে সীমিত রাখার লক্ষ্য স্থির করা হয়েছে।
মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা জিডিপির ১০ দশমিক ২ শতাংশের সমতুল্য। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৬ লাখ ৪ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বক্তারা মনে করেন, এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি প্রক্ষেপণ করা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।
জীবনযাত্রার ব্যয় ও উৎপাদন খরচ হ্রাস করতে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। বিশেষভাবে শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, পরিচালকবৃন্দ আব্দুল বারেক ইসলাম, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, শহিদুল ইসলাম, বাহারাম আলী, এম কোরাইশী মিলু, শুকুরুদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকরাও সভায় অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বাজেটের সম্ভাব্য প্রভাব নিয়ে মতামত তুলে ধরেন এবং জেলার উন্নয়নে বাজেটকে আরও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ পেশ করেন।

জনপ্রিয় সংবাদ

রঙ-তুলিতে ‘জুলাই ২৪’-শিশুদের ক্যানভাসে ফুটে উঠল গণঅভ্যুত্থানের চেতনা

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত বাজেট নিয়ে চেম্বার অব কমার্সের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশের সময়ঃ ১১:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬