ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গুরুতর অসুস্থ মাগুরার ডিসি রাজু হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিআরডিবির ফলজ-বনজ চারা বিতরণ

পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন, সৃজনশীল পাঠদান এবং শিক্ষা ব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁর পোরশা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবির ও একাডেমিক সুপারভাইজার কনক রায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, বরং একজন শিক্ষার্থীর নৈতিকতা, মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের কারিগর হিসেবে ভূমিকা রাখেন। জাতীয় শিক্ষা সপ্তাহের এই স্বীকৃতি শিক্ষকদের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন-

বিদ্যালয় পর্যায়ে: শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: মো. ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক, গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মো. সাইদুর রহমান, প্রধান শিক্ষক, ঘাটনগর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয়।

মাদ্রাসা পর্যায়ে: শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: মো. আতাউর রহমান, সহকারী অধ্যাপক, পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মো. আব্দুল করিম, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা।

কারিগরি পর্যায়ে:শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: মো. আজাদুল ইসলাম, প্রভাষক, কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ, কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান: কড়িদহ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মাননা পাওয়া শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, এমন সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি নয়; এটি শিক্ষার মান উন্নয়নে প্রতিযোগিতামূলক ইতিবাচক পরিবেশ তৈরি করে। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভালো কাজের মূল্যায়ন হলে ভবিষ্যতে শিক্ষার আলো আরও বিস্তৃত হবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে সম্মাননা প্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং আগামী দিনেও শিক্ষার উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

প্রকাশের সময়ঃ ১১:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬