ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুলের বরাদ্দে গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই সহোদর নিহত, আহত দুই নাটোরে শিশু নির্যাতন মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গুরুতর অসুস্থ মাগুরার ডিসি রাজু হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ পোরশায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিআরডিবির ফলজ-বনজ চারা বিতরণ
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ

মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হবে। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।
জানা যায়, গত রোববার (১৪ জুন) রাতে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তদারকিতে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
প্রাথমিক চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় প্রেরণ করা হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে অ্যাসিডিটির মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, জেলা প্রশাসকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি যেকোনো ঝুঁকির বাইরে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ১ জনের কারাদণ্ড

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদ

প্রকাশের সময়ঃ ১২:৪৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬