
মাগুরার জেলা প্রশাসক (ডিসি) ও নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক জনাব মোতাকাব্বীর আহমেদ রাজু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহলে উদ্বেগের ঢেউ বয়ে যায়।
জানা গেছে, গত রোববার (১৪ জুন) রাতে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১৫ জুন) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির জানান, শরীরে অ্যাসিডিটির মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং একাধিক শারীরিক জটিলতা দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে মোতাকাব্বীর আহমেদ রাজুর সুস্থতা কামনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার পক্ষ থেকে দোয়া ও সুস্থতা কামনা করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন। পাশাপাশি সমিতির সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামও তাঁর সুস্থতায় দোয়া জ্ঞাপন করেছেন।
সেই পোস্টে বলা হয়, “আমরা তাঁর আশু সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।”
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা তাঁর আশু সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন।”
চিকিৎসকরা জানিয়েছেন, জেলা প্রশাসকের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদকঃ 



















