ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি-সমাবেশ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগর।
শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর আলুপট্টি এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, রাজশাহী মহানগরের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম।
এছাড়া বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি মাদক প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ দাবি করেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে মাদকের বিস্তার বেড়েছে। তিনি এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল মাদক নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা নিয়ে সমালোচনা করেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার সংসদে এক নেতার মদ-সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, যুব বিভাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি-সমাবেশ

প্রকাশের সময়ঃ ১২:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬