ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ অন্তত ৪০৩ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা- দায়ীদের শাস্তির দাবি নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় রহস্য, বাসা থেকে উদ্ধার তিন পিস্তলসহ দেশীয় অস্ত্র ময়মনসিংহ বিভাগীয় কমিটি ঘোষণা- সভাপতি প্রীতিময় ও সম্পাদক উত্তম ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তারেক রহমানের নেতৃত্ব সম্প্রসারণের আহ্বান এমপি আজিজের মহানন্দা সেতুর কাছে ডিবির অভিযান, ১১২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ যুবক আটক প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করবে- চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক আয়োজন

চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন করতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী এবং সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আজমাইন মাহতাব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক কেবল একটি পরিবারকে নয়, বরং গোটা সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সুস্থ, মেধাবী ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাদকাসক্তির কারণে তরুণ প্রজন্মের সম্ভাবনা ও সৃজনশীলতা ক্রমাগত নষ্ট হচ্ছে। এ সময় মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য থাকলে তা স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা এবং সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।

আলোচনা সভা শেষে সংগীতশিল্পী বাবলু হক মাদকবিরোধী বার্তা সংবলিত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে বিজয়ী ১০ জন এবং মেধাতালিকায় থাকা ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক নিজে কলেজ ভবনের দেয়ালে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরা একটি এমবসড ফেস্টুন সংযুক্ত করেন। কর্মসূচির সমাপনীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন করা হয় এবং শপথবাক্য পাঠ করানো হয়।

জনপ্রিয় সংবাদ

স্কুল ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতৃত্ব অগ্রহণযোগ্য- ডেপুটি স্পিকার

শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক আয়োজন

প্রকাশের সময়ঃ ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬